দেশবাংলা
বগুড়ায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত

বগুড়ায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার উমরপুরে এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতে পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রামের উমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি কুড়েঘরে আঘাত হানে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে মারা যান। নিহতরা হলেন, উমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি ও তার মেয়ে কাজলী বেগম।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।
বাংলা টিভি/রাসেল



