প্রধানমন্ত্রীবাংলাদেশ
করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে এ সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে আর্থিক অনুদানের চেক প্রদানকালে এসব কথা বলেন তিনি। কল্যাণ তহবিলে ৫৭টি প্রতিষ্ঠান অনুদানের চেক প্রদান করায় তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতির এই সংকটকালে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে গনভবন থেকে যোগ দেন শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, করোনা সংকট মোকাবেলা করে দেশের অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দেশবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও আহ্বান জানান শেখ হাসিনা।
বাংলা টিভি/রাসেল



