আওয়ামী লীগরাজনীতি
মির্জা ফখরুলের বক্তব্য বিভ্রান্তি তৈরির অপকৌশল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মাঝে বিভ্রান্তি তৈরির অপকৌশল মাত্র।
তিনি বলেন, সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বিএনপি। রোববার সকাল তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে মারা গেছেন ও আক্রান্ত হয়েছেন। ১৪ জনের মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৫৭ জন



