দেশবাংলা
কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল কালাম নামে ৬০ বছর বয়সী আসামীর মৃত্যু হয়েছে।
নিহত আবুল কালাম নওগাঁর সাপাহার থানার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে। ২০১০ সালে কদমতলী থানার একটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কারা হাসপাতাল পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার রতন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলা টিভি/রাসেল



