ফ্রান্সে সিলেট সমাজ কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের ফলে সমস্যাগ্রস্ত ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের উদ্যোগে, ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক সুব্রত শুভ ভট্টাচার্য, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন কয়েছ, সহ সভাপতি বেলাল আহমদ, মোঃ সেলিম উদ্দিন, সেলিম ওয়াদা শিলু, সহ-সভাপতি ফয়ছল উদ্দিনসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। কয়েকটি গাড়ি করে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে খাবার পৌঁছে দেন সংগঠনের কর্মীরা।
চাল, ডাল, তেল,আটা মাছ-মাংস, শাকসবজিসহ বিভিন্ন ইফতার সামগ্রী সমস্যাগ্রস্তদের হাতে পৌঁছে দেন তারা। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদেৱ যেকোনো সমস্যায় তারা পাশে দাঁড়াবেন। কোন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিকে অভুক্ত থেকে কষ্ট করতে দেবেন না এবং তারা তাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।
সেইসাথে যারা বিত্তবান আছেন, তাদের নিজ নিজ জায়গা থেকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার আহবানও জানান তারা।
রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধি



