দেশবাংলা
হবিরবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে, একটি কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকরা।
মোমবার সকালে কারখানার গেইট ও ভিতরে অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় ক্ষিপ্ত হয়ে ইট-পাথরও নিক্ষেপ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বেতনের ব্যাপারে মিল কর্তৃপক্ষের সাথে কথা বললেও, কোন সিদ্ধান্ত হয়নি।
করোনাভাইরাসের আতঙ্কে ঝুকি নিয়ে কাজ করেও, বেতন পাচ্ছেন না বলে জানান, কারখানার শ্রমিকরা । এদিকে, পঞ্চগড় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকরা। পরে তারা তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন।



