টঙ্গীর বেদে পল্লীতে ইফতার সামগ্রী বিতরণ

টঙ্গীর বেদে পল্লীতে ইফতার সামগ্রী বিতরণ জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীদের নির্দেশে জাকের পার্টি ছাত্রফ্রন্ট গাজীপুর মহানগরের সভাপতি এম. হাবিবুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে সহস্রাধিক দুঃস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার টঙ্গীর তুরাগ নদীর তীরে বেদে পল্লী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড এলাকায় প্রায় ৩শত পরিবারের মধ্যে ইফতার ও খাবার বিতরণ করা হয়। এসময় এম. হাবিবুর রহমান সিদ্দিকী বলেন জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশে জাকের পার্টি নেতাকর্মীগন ত্রান-সামগ্রী, ইফতার সামগ্রী বিতরন করছে। তারই ধারাবাহিকতায় আমরা খবর পাই বেদে পল্লীর কয়েক শতাধিক পরিবার আজ কয়েক সপ্তাহ যাবৎ খেয়ে না খেয়ে দিনযাপন করছে। তাই জাকের পার্টি ছাত্রফ্রন্ট গাজীপুর মহানগর তাদের পাশে ছুটে আসে এবং তাদের প্রতিটি নৌকায় খাবার পৌঁছে দেয়। বিগত দিনে জাকের পার্টি প্রতিটি মানবিক বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্টেন কেন্দ্রীয় পরিষদের সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান আফাজ, মারুফ হোসেন, আঃ আজিজ খাঁন, মহানগর ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদুল ইসলাম খাঁন সজীব, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সিব্বির রহমান বাবুসহ আরো অনেকে।
বাংলাটিভি/দেশবাংলা



