আন্তর্জাতিকএশিয়া
অমিত শাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব

দীর্ঘদিন প্রকাশ্যে দেখা নেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছে।
এমন খবর শুনে স্বরাষ্ট্রমন্ত্রীও দেরি না করেই সমালোচকদের উদ্দেশে জানালেন, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। শনিবার এক টুইটে নিজের শুভানুধ্যায়ীদের উদ্দেশে এ বার্তা দেন তিনি।
অমিত শাহ জানান, এসব গুজব নজরে আসার পরও, কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। কারণ এর সবটুকুই ভূয়া। দেশ যখন করোনা মহামারির সঙ্গে লড়াই করছে, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন অনেক রাত পর্যন্ত মন্ত্রণালয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকছেন, তখন এইসব বিষয়ে ভাবার অবকাশ থাকে না।



