রূপগঞ্জে ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ হাজার ২‘শ ৩০ পিছ ইয়াবা সহ কামরুল হাসান (৩৫) ও জামাল হোসেন (৫০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। সোমবার উপজেলার কালাদী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
এসময় মাদক পরিবহনকারী মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো চ-১৯-৬৯৯২) জব্দ করা হয়েছে। র্যাব-১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ এর মেজর আব্দুল্লাহ আল-মেহেদী জানান, র্যাবের কাছে সংবাদ ছিল, কক্সবাজারের কলাতলী থেকে মাদকের একটি বিশেষ চালান ঢাকায় আসতেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সিপিসি-৩ এর সদস্যরা কাঞ্চনের কালাদী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালা করতে চেকপোস্ট বসান। এসময় সাদা রংয়ের একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো চ-১৯-৬৯৯২) গতিরোধ করতে নির্দেশনা দিলে মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করে।
এতে র্যাব সদস্যদের সন্দেহ হলে দ্রুত গাড়িটিকে আটক করে তারা। পরে গাড়ির চালক সোনারগাওয়ের বৈদ্যেরকান্দি এলাকার ফারুক কন্ট্রাক্টরের বাড়ির আব্দুল মালেকের ছেলে কামরুল হাসান (৩৫) ও ঢাকার সবুজবাগের দক্ষিণ বাসাবো এলাকার মৃত. আব্দুল হামিদের ছেলে জামাল হোসেনকে আটক করা হয়।
এসময় তাদের জিগ্যাসাবাদে দেয়া তথ্য মতে, চালকের ছিটের নিচ থেকে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ১৩ হাজার ২‘শ ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিকে জব্দ করা হয়। ধৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোহেল কিরণ, রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি



