আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
গত মাসের তুলনায় তেলের দাম কমেছে অর্ধেকে

করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে অস্বাভাবিক হারে কমেছে তেল বিক্রি। ফলে একের পর এক কমছে তেলের দাম। গত মাসের তুলনায় তেলের দাম নেমেছে অর্ধেকে।
সৌদি আরবের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি লিটার ৯১ পেট্রোল এর দাম এখন ০.৬৭ পয়সা এবং প্রতি লিটার ৯৫ অকটেন এর দাম এখন ০.৮৬ পয়সা। যা গতকাল পর্যন্ত ছিল যথাক্রমে ১.১৩ ও ১.৪৭ সৌদি রিয়াল প্রতি লিটার।
এর আগে ২৭ এপ্রিল এ মহামারীতে বিশ্ব বাজারে তেলের চাহিদা কমে তলানিতে নামে। বিশ্ববাজারে একসময় যে তেলের দাম ১০০ ডলারের ওপরে ছিল তা ১৫ ডলারে নেমে আসে।
তবে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ রপ্তানিকারক দেশগুলোতে বিক্রি না থাকায় মাজুদ বেড়েছে।



