আওয়ামী লীগরাজনীতি
স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের প্রস্তুতি রয়েছে রেলের: রেলপথ মন্ত্রী

এখনই যাত্রীবাহী ট্রেন পরিচালনার কোন পরিকল্পনা নেই জানিয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের প্রস্তুতি রয়েছে রেলের। তবে কর্মকর্তারা বলছেন ট্রেন চলাচল শুরু হলে স্বাস্থ্যবিধি মানা প্রায় অসম্ভব।
তিনি বলেন, ঈদের আগে ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্দেশনা পেলে যেন স্বাস্থ্যবিধি মেনে চালানো যায় সে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী। প্রতিদিন ৯৪টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে।
রেলপথ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন জানান, সীমিত কয়েকটি ট্রেন চালু করা হতে পারে, যার টিকিট বিক্রি হবে অনলাইনে। এক সিট ফাঁকা রেখে যাত্রী বসা, প্রতিটি স্টেশনে তাপমাত্রা পরীক্ষাসহ নানা প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। সূত্র: সময়টিভি



