দেশবাংলা
এসিল্যান্ড-র্যাব-পুলিশসহ একদিনে করোনা আক্রান্ত ২০

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যাও। কেরাণীগঞ্জে এসিল্যান্ড, র্যাব,পুলিশসহ এক দিনে বিশ জন করোনায় আক্রান্ত হয়েছেনে। বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে।
এদিকে, হবিগঞ্জে লাখাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ২ স্টাফসহ নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ঢাকা থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনা সনাক্ত হয়েছে।
অপরদিকে, মাগুরায় আজও ৩ পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মী শরীরে নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২শ ৯২।



