বিশ্ববাংলা
মিলানে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু

ইতালির মিলানে গোলাম রাব্বি নামে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রাব্বিকে তার বাসার নিচে অচেতন অবস্থায় দেখতে পেয়ে এক ব্যক্তি পুলিশকে খবর দেয়।
এরপর পুলিশ এসে জানতে পারে সে বাংলাদেশি নাগরিক। পরে পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে গেছে এবং তার মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। তার এই অকাল মৃত্যুতে মিলানো শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রবাসী বাংলাদেশিরা। রাব্বির দেশের বাড়ি মাদারীপুর সদর উপজেলা শিড়খারা ইউনিয়নে।



