
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যেও রমজানে রাজধানীর কাঁচাবাজার গুলোতে সরবরাহ স্বাভাবিক থাকায়, সহনীয় পর্যায়ে বেশিরভাগ সবজির দাম। নিম্নবিত্ত আর মধ্যবিত্তের আওতায় রয়েছে সাধারণ সবজি দাম।
তবে রমজানে চাহিদা বেশি থাকায় বেড়েছে শসা, টমেটো, বেগুনসহ বেশকিছু জিনিসের। তবে নুতন ওঠা সবজিগুলোর দাম চড়া।
এদিকে, মাছের পর্যাপ্ত সরবরাহ আর ক্রেতা কম থাকায় দামে এখন নাগালেই। তবে আগের চেয়ে কিছুটা কমদামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। অপরিবর্তিত রয়েছে চাউলসহ অন্যান্য পণ্যের দর।



