আওয়ামী লীগরাজনীতি
সরকারের বিরোধিতা না করে, জনগণের পাশে দাঁড়ান: তথ্যমন্ত্রী

করোনার মতো মহামারিতে সরকারের বিরোধিতা না করে, জনগণের পাশে দাঁড়াতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিকালে জনগনের জন্য কাজ না করে, শুধু বসে বসে সরকারের সমালোচনা করে যাওয়া কোন দায়িত্বশীল আচরণ নয়।



