দেশবাংলা
শোলাকিয়ায় হচ্ছে না দেশের বড় ঈদের জামাত

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। তবে এবার করোনাভাইরাসের সংক্রমণ রোধে শোলাকিয়ায় ঈদের জামাত হবে না।
শুক্রবার শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি, কিশোরগঞ্জ জেলা প্রশাসক এসব কথা জানিয়েছেন। তিনি আরো জানান ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না।
মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। তাই তাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ জামাত হবে না।
বাংলাটিভি/দেশবাংলা



