লেবাননে সড়ক দুর্ঘটনায় নারীকর্মীর মৃত্যু

লেবাননে সড়ক দুর্ঘটনায় সুমী বেগম নামে এক নারীকর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত বৃহষ্পতিবার স্থানীয় রফিক হারিরি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে।
তাঁর স্বামী লেবানন প্রবাসী মোঃ সুমন জানান, সুমী বেগম পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় দীর্ঘ ৬ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন যান। গত মঙ্গলবার প্রতিদিনের মত কাজ থেকে ফেরার সময়, আল রাওশে সড়কে একটি
মটর সাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে, তিনি একটি চলন্ত মাইক্রোবাসের নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় রফিক হারিরি হাসপাতালে ভর্তি করলে, গত বৃহষ্পতিবার মারা যান সুমী।
এদিকে, সুমী বেগমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তারা বৈরুত দূতাবাসে অনুরোধ জানিয়েছেন, যেন সুমীর মরদেহ অতি দ্রুত পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। সুমীর বাবার নাম আব্দুল মান্নান। বাড়ি ঢাকা জেলার সূত্রাপুর থানায়।



