দেশবাংলা
টঙ্গীতে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে চাঁদনী আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শনিবার (১৬মে) সকালে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকার আজিজের ইট বালুর গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁদনী আক্তার বেলতলা মধ্য আরিচপুর এলাকার কাওসার মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মামুন মিয়া ও মাতার নাম কল্পনা বেগম।
টঙ্গী পূর্ব থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যাবে



