কুয়েতে আপন ভাইকে খুন করেছে এক বাংলাদেশি

বাংলাদেশে বসবাসরত এক ব্যাক্তি তার স্ত্রীর সাথে কুয়েতপ্রবাসী ভাইয়ের অবৈধ প্রেমের কথা জানতে পেরে ক্ষোভ দমন করতে না পেরে নিজে কুয়েতে গিয়ে আপন ভাইকে হত্যা করেছে।
সপ্তাহখানেক আগে কুয়েতের আমঘারা এলাকার একটি ঘর থেকে এক বাংলাদেশির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, করোনাভাইরাসের কারনে গৃহবন্দী থেকে হতাশা ও দুশ্চিন্তায় স্ট্রোক করে অথবা আত্মহত্যা করে মারা গেছেন ঐ ব্যাক্তি।
কিন্তু ময়নাতদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে আসল তথ্য। সন্দেহ অনুযায়ী নিহতের ভাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে এই হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করে।
সে জানায়, নিজেরে স্ত্রীর সাথে পরকীয়ার প্রমান পেয়ে সে ৫০০ দিনারের ভূয়া পাসপোর্ট করে ভাইকে খুন করার জন্য কুয়েতে পাড়ি জমায়। কুয়েতের ফাহাহিল এলাকায় খুনির বাসস্থান থেকে নিহতের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ।



