আন্তর্জাতিকএশিয়া
৯০ হাজার ছাড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে কভিড-১৯-এ গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪,৯৮৭ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০,৯২৭। এখনও পর্যন্ত মারা গেছেন ২,৮৭২ জন। রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৪,০০০-এর বেশি রোগী সুস্থ হয়েছে। সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ।
সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাডু, গুজরাত রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতে সেখানেও আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের পরেই গুজরাত। সূত্র : এনডিটিভি



