
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন, মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৭৩ জন। রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৭৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ২৪৮ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৬০৪ জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় মোট ৮ হাজার ৫৭৪ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৮ হাজার ১১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি।
এছাড়া গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৯ জন ও চট্টগ্রামের ৫ জন। এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৩২৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ২২২৬৮ জন।



