বিশ্ববাংলা
আবহায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আবহায় মোঃ মুনছুর নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবের আবহা প্রদেশের মাহাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
ভাগ্য পরিবর্তনের আশায় তিনবছর আগে সৌদি আরব পাড়ি জমান মোঃ মুনছুর। তিনি মাহাইলে একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন। তার রুমমেট জানান, রুমে ওয়াইফাই সংযোগ দিতে সিঁড়ি দিয়ে বাড়ির ছাদে উঠলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান তিনি। পরে স্থানীয় পুলিশ এসে তার মরদেহ নিয়ে যায়।
মো. মনছুর চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার মোগলের হাট জান মোহাম্মদ পাড়া এলাকায়। তার পিতার নাম রেজাউল করিম রেজা। মোঃ মুনছুরের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে মুনছুরের পরিবারসহ পুরো এলাকাজুড়ে। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।



