
ভার্চুয়াল কোর্টে ৬ দিনে ১০ হাজার ৮১ আসামির জামিন। সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত থেকে এ জামিন দেয়া হয়। এর মধ্যে নিম্ন আদালতে ১০ হাজার ৫৯ ও হাইকোর্টে ২২ আসামির জামিন হয়। ১১ মে থেকে জামিন দেয়া শুরু হয়।
১২ মে সারাদেশে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১, ১৭ মে ৩ হাজার ৪৪৭ এবং ১৮ মে ৩ হাজার ৬৩৩ জনকে জামিন দেয় নিম্ন আদালত। এর মধ্যে নারী রয়েছে ১৩১ জন এবং শিশু রয়েছে ৪২ জন।
এর আগে দীর্ঘ সময় আদালত বন্ধ থাকার পর ভার্চুয়ালি মামলা শুনানি করতে অধ্যাদেশ জারি করা হয়। এরপরই ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সূত্র: আমাদের সময়.কম



