আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশি ব্যাবসায়ীরা

ইন্দোনেশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ব্যাবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দেশটিতে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও, ঈদের কেনাকাটার জন্য প্রতিবছরের ন্যায় এবারও মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়ের পরিবর্তে, খা খা জনশূণ্যতা বিরাজ করছে।
জাভা ও সুমাত্রা নামক দুটি প্রধান দ্বীপকে নিয়ে গড়ে ওঠা এ দেশটির অধিকাংশ প্রদেশেই, দোকানপাট এখনও বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও, এখনও সারাদেশে জনগণকে স্বাভাবিক বিচরণের অনুমতি দেয়া হয়নি। ফলে, দেশটিতে বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত বাংলাদেশীদের লোকসান হচ্ছে।
অনলাইন শপগুলোতে কিছু কিছু বেচাকেনা হলেও, শশরীরে ঈদের কেনাকাটা করতে মার্কেটে আসছেন না সিংহভাগ ক্রেতা। দেশটির জাভা দ্বীপে অবস্থিত রাজধানী জাকার্তায় স্বাস্থবিধি মেনে, একটি ঐতিহ্যবাহী বাজার চালু রাখার অনুমতি দেয়া হয়েছে।
তবে দেশটিতে থাকা ক্ষুদ্র বাংলাদেশি ব্যাবসায়ীরা এই সুবিধা নিয়ে লাভবান হতে পারছেন না। অনলাইন কেনাকাটার দিকেই এবার ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে।



