অন্যান্যবাংলাদেশ

আগামী ১৫ দিনে আরও বাড়তে পারে করোনা সংক্রমণ

আগামী ১৫ দিন করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান ও অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে, এ ধারা আগামী ১৫ থেকে ১৬ দিন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

হাবিবুর রহমান বলেন, প্লাজমা থেরাপি নিয়ে বিশ্বের ৭টি দেশ কাজ করছে। যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের শরীর থেকে প্লাজমা নিয়ে কাজ করছে। সরকার সেটাই করতে যাচেছ।

এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হিসেবে একদিনে সর্বোচ্চ ১,৬১৭ জন শনাক্ত হয়েছেন। আর ১৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৬,৭৩৮ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। এ পর্যন্ত মোট ৫,২০৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (২০শে মে) দেশে করোনা শনাক্তের ৭৪তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সংশ্লিষ্ট খবর

Back to top button