
বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের কারণে বাড়ির বাইরে যেতে মানা। কিন্তু জরুরী প্রয়োজনে মানুষকে অবশ্যই ঘরের বাইরে যেতে হয়। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার অনুমতি দিচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ অনলাইন মাধ্যমে ‘মুভমেন্ট পাস’ নামের একটি সাইট খুলেছে। যদিও এই মুহুর্তে সার্ভিসটি ডেমো পর্যায়ে রয়েছে, অতি দ্রুত চালু করা হবে!। সেখানে বলা হয়েছে, “স্বাগতম। জরুরী প্রয়োজনে আপনি এই টুলটির সাহায্যে পুলিশ এর সংশ্লিষ্ট বিভাগ থেকে লক ডাউন পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি নিতে পারবেন।
আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করার পর আপনি শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি পাবেন। আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য আপনাকে দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে।”
অনলাইনে আবেদনের ঠিকানা- (https://movementpass.police.gov.bd)। এই লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।



