আন্তর্জাতিকএশিয়া
পাকিস্তানে বাড়ির ওপর ভেঙ্গে পড়ল বিমান

পাকিস্তানের করাচিতে ১০৭ আরোহী নিয়ে বাড়ির ওপর ভেঙ্গে পড়ল যাত্রীবাহী বিমান। শুক্রবার দেশটির করাচি শহরে এক আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারবাস A320 মডেলের বিমানটি লাহোর থেকে করাচিতে যাচ্ছিল। বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন বলে জানা গেছে।
বিমানটি আবাসন এলাকায় ভেঙ্গে পড়ায় অন্তত চারটি বাড়িও বিধ্বস্ত হয়েছে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।



