রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা-দর্শণার্থীদের ভিড়

ঈদের আর মাত্র একদিন বাকি। রাজধানীর শপিং মলগুলোতে বেড়ে গেছে ক্রেতা-দর্শণার্থীদের ভিড়। এতে সামাজিক সুরক্ষা না মেনেই চলছে কেনা-বেচা। এ বিষয়ে বিক্রেতারা মোটামুটি সচেতন হলেও, ক্রেতারা তাতে কোনো প্রকার মানছেন না।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর মার্কেটগুলোতে বেড়ে গেছে ক্রেতা সমাগম। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বেশকিছু নিয়ম বেধে দিলেও, তা না মেনেই চলছে কেনাবেচা।
মার্কেটগুলোর বাইরে কিছু সুরক্ষা ব্যবস্থা থাকলেও, ভেতরের চিত্র যেন একেবারেই ভিন্ন। নিরাপদ দূরত্ব বজায় না রেখে বেচা-কেনা প্রসঙ্গে বিক্রেতারা বলছেন, নিজেরা সতর্ক থাকলেও ক্রেতারা তা মানছেন না।
এদিকে, ঈদ সামনে রেখে রাজধানীর মাংসের বাজারে যেন আগুন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাংসের দাম বেড়ে গেছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় আগের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি।
বুলবুল/বাংলা টিভি



