দেশবাংলা
অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপারে বাঁধা দেয়ায় হামলা

মানিকগঞ্জে অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপারে বাঁধা দেয়ায় হামলার স্বীকার হয়েছেন দুই ব্যবসায়ী। এ ঘটনার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন আহত ব্যবসায়ী রাকিব হাসান ও রহিম খন্দকার।
শুক্রবার শিবালয় উপজেলার শিবালয় গ্রামে সংবাদ সম্মেলন করেন তারা। মানিকগঞ্জের আরিচা-কাজির হাট নৌরুটে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপারে বাঁধা দেয়ায় সন্ত্রাসীদের হামালার স্বীকার হন তারা। এ ঘটনায় আহতরা শিবালয় থানায় ১০ জনকে আসামী করে লিখিত অভিযোগ করেছেন।
কিন্ত পুলিশ অদৃশ্য কারনে আসামীদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
বাংলা টিভি/রাসেল



