বিশ্ববাংলা

কোরিয়ায় হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

কোরিয়ায় সিয়াম নামে এক বাংলাদেশি যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাতে দেশটির হোসাংসি ফারান বেক্তোরি এলাকায় ঐ যুবকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৩ বছর। সিয়াম খুলনা জেলার মরহুম ইউসুফ আজাদের ছেলে।

তার মামা আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে সিয়াম তার মামাকে ফোন করে শ্বাসকষ্টের কথা জানায়। এসময় তিনি তাকে হাসপাতালে গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাতে পরামর্শ দিলে, সিয়াম হাসপাতালে গিয়ে করোনা টেস্ট করায়। কিন্তু ফলাফল নেগেটিভ আসে।

এরপর বাসায় ফিরলে সন্ধ্যায় তার আবারও শ্বাসকষ্ট শুরু হয়। তখন আশরাফুল ইসলাম নামে তার কর্মস্থলের এক সহকর্মী অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে, যাত্রাপথেই হার্ট অ্যাটাক করে তিনি মারা যান।

তার মৃত্যুতে আত্মীয় স্বজন ও শুভাকঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button