আওয়ামী লীগরাজনীতি

জনসমাগম এড়িয়ে ঈদ উদযাপনের আহ্বান কাদেরের

দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। রোববার (২৪ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান ওবায়দুল কাদের।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণা প্রদীপ জ্বলেছে। ঠিক তেমনি করোনা সংকট জয় করে আবারও নবউদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করে সহমর্মিতার সহজাত বাঙালির চেতনায় নিজেদের জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের ঈদ শেষ নয়,পরবর্তী সুরভিত সকালে বর্ণময় ঈদ আসবে।

করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবো ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট খবর

Back to top button