রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে গরু-খাসির মাংস

ঈদ সামনে মাংসের দাম নির্ধারণ করে না দেওয়ায় রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে গরু-খাসির মাংস। সপ্তাহের ব্যবধানে এর দাম কেজিতে বেড়ে গেছে ৭০ থেকে ১০০ টাকা। একই অবস্থা মুরগীর বাজারেও। দুইসপ্তাহ আগের ১২৫ টাকা কেজির ব্রয়লা আজ বিক্রি হচ্ছে ২১০ টাকায়।
সব ধরনের সবজি-তরকারি আগের দামে বিক্রি হলেও সালাদ উপকরণ- টমেটো শসা গাঁজরের দাম আকাশচুম্বী। বাজারে প্রতিকেজি ক্যাপসিক্যাম বিক্রি হচ্ছে দু্ই হাজার টাকায়। ঈদ সামনে গরু-খাসি আর মুরগীর মাংসের চাহিদা বেশি থাকে প্রতিবছরই। তাই রমজানের শুরুতেই এ পণ্যটির মূল্য নির্ধারণ করে থাকে সরকার। তবে করোনা মহামারির কারণে এবার মাংসের মূল্য নির্ধারণ না করায় ইচ্ছামত দামে বিক্রি হচ্ছে গরু-খাসির মাংস।
রমজানের শুরু থেকে গরুর মাংস ৫৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও, এখন তা বিক্রি হচ্ছে ৬শ থেকে ৬শ পঞ্চাশ টাকায়। খাসির মাংসের দাম মধ্যবিত্তের নাগাল ছাড়িয়েছে অনেক আগেই।
এদিকে, গেল সপ্তাহের ১২০ টাকা কেজির ব্রয়লার আজ বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। সরবরাহ পর্যাপ্ত থাকায় সহনীয় পর্যায়ে রয়েছে সব ধরনের মাছ ও কাঁচাপণ্যের দাম। তবে ঈদের বাড়তি চাহিদায় আকাশছোঁয়া সালাদ পণ্য- তথা, শসা গাঁজর টমেটোর দাম। তবে, স্বাভাবিক রয়েছে চাল-ডাল-তেলসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার দর।
বাংলা টিভি/বুলবুল



