বাংলাদেশ
শেষ দিন হওয়ায় ক্রেতাদের ভিড় কমে এসেছে

ঈদকে কেন্দ্র করে রাজধানীর মার্কেট গুলোতে গেল কয়েক দিনে ক্রেতাদের ভিড় শেষ দিন হওয়ায় আজ অনেকটায় কমে এসেছে।
করোনা পরিস্থিতিতে সরকারের নিয়ম মেনে মার্কেটের বাইরে সুরক্ষা ব্যবস্থা থাকলেও ভেতরে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনা বেচা। শারীরিক দূরত্ব মানার শর্তে দোকান খোলার অনুমতি থকলেও তা তোয়াক্কা করছেন না ক্রেতা বা বিক্রেতা কেউই।
ঈদের এই কেনা কাটায় স্বাস্থ্যবিধি মেনে না চলার ফলে আগামীতে করোনা পরিস্থিতি বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।
বাংলা টিভি/রাসেল



