আন্তর্জাতিক
সোমবার থেকে সব ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দেওয়া হবে: হাসান রুহানি

ইরানে ২৪ মে রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন ঈদের পরদিন সোমবার থেকেই দেশটির সব ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দেওয়া হবে।
শনিবার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। হাসান রুহানি বলেন, করোনা মহামারি মোকাবিলায় ইরানে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো ইতোমধ্যেই শিথিল করা হয়েছে। এর প্রেক্ষিতেই ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব এলাকায় এখনও বিধি-নিষেধ বহাল রয়েছে সেসব এলাকার ধর্মীয় ও দর্শনীয় স্থাপনাগুলো অবশ্য বন্ধ থাকবে। প্রেসিডেন্ট জানান, আগামী শনিবার থেকে দেশটির সব কর্মী কাজে যোগ দেবেন।
বাংলা টিভি/রাসেল



