দেশবাংলা
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঈদকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক।
সকালে ছোট গাড়ির কিছুটা চাপ থাকলেও বেলা বারার সাথে সাথে কমে এসেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের নির্ভিঘ্নে যাতায়াতে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ ১৩ টি ফেরী চালু রেখেছে। এর মধ্যে ৪ টি ফেরী দিয়ে যাত্রী ও গাড়ি পার করা হচ্ছে। যাত্রী চাপ বাড়লে বাকি ফেরীগুলো বহরে যোগ হবে।
এছাড়া ঘাট এলাকায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। তারা যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে আছেন।
বাংলা টিভি/রাসেল



