বিশ্ববাংলা
অস্ট্রেলিয়ায় প্রবাসীদের ঈদ উদযাপন

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হয়েছে। দেশটির ফতোয়া কাউন্সিল রোববার ঈদের কথা বললেও, অন্য আরেকটি সংগঠন সোমবার ঈদ উদযাপনের পক্ষে রায় দিয়েছিলো। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক লিখিত স্টেটমেন্টে স্কট মরিসন অস্ট্রেলিয়ার মুসলমানদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।এছাড়া এক ভিডিওবার্তায় তিনি মুসলিমদের ভাইরাস সংক্রমণ বিষয়ে সতর্ক থেকে ঈদ উদযাপন করতে পরামর্শ দেন।
তিনি ঈদের গুরুত্ব বর্ণনা করে মুসলিমদের শুভেচ্ছা জানান। তবে অস্ট্রেলিয়ার সিডনী, মেলবোর্নসহ বড় বড় শহরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবেনা। সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাসায় ঈদ পালনের আহবান জানানো হয়েছে।
মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া প্রতিনিধি



