বিশ্ববাংলা
ঈদে রেমিটেন্স পাঠাতে পারেননি হাজারো প্রবাসী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এবারের ঈদে রেমিটেন্স পাঠাতে পারেননি। কর্মহীন ও গৃহবন্দিত্বের ঈদ তাদের জন্য বেদনা বয়ে এনেছে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান লকডাউনের কারণে দেশটিতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশির অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। তাই এবারের ঈদে পরিবারের জন্য রেমিটেন্স পাঠাতে পারেননি তারা।
করোনা সংক্রমণ রোধে দেশটির সরকার এবারের ঈদে মসজিদে নামাজ আদায় ও জনসমাগম করা নিষিদ্ধ করার পাশাপাশি নানা ধরনের কড়াকড়ি আরোপ করেছে। শিগগিরই দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।



