বাংলাদেশ
স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে ঈদ উদযাপনের আহবান রাষ্ট্রপতির

মহামারি করোনাভাইরাস সঙ্কটে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থেকে এবারের রোজার ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকালে বঙ্গভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
সকালে বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ শেষে রাষ্ট্রপতি বাংলাদেশ টেলিভিশিনের মাধ্যমে এই বার্তা দেন। তিনি বলেন, নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি। এটাই হোক এবারের ঈদে সকলের অঙ্গীকার। সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য এবং অতিপ্রয়োজনীয় কর্মকর্তাদের নিয়ে ঈদের নামাজ পড়েন রাষ্ট্রপতি হামিদ।
ঈদে বঙ্গভবনে সবধরণের আনুষ্ঠানিকতাও এবার বাদ দেওয়া হয়েছে। পরে ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
বাংলা টিভি/রাসেল



