বাংলাদেশ
কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী আজ

আজ ১১ জ্যৈষ্ঠ, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মদিন।
দিনটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে জাতীয়ভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন থাকছে না। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কিছু সংগঠন ভার্চ্যুয়ালি নজরুলজয়ন্তী উদযাপন করছে।
এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশনে একটি অনুষ্ঠান প্রচার করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বাংলা টিভি/রাসেল



