
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিত করে মুক্তি দেওয়াকে অবিচার বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে নিয়েই ঈদের সময়ে কবর জিয়ারত করতে আসেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি অসুস্থ তার পক্ষে আসা সম্ভব হয়নি। তাকে ৬ মাসের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে যা তার প্রতি সম্পূর্ণ অবিচার।
এ সময় করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে করোনাভাইরাস ভয়াবহভাবে সংক্রমিত হচ্ছে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এই সংক্রমণ প্রতিহত করতে সরকারের কোনো সমন্বিত পদক্ষেপ নেই।
বাংলা টিভি/রাসেল



