আন্তর্জাতিক

দুই মাস বন্ধ থাকার পর ফের চালু ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল

করোনাভাইরাস মহামারির কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর দিল্লি, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ফের চালু হয়েছে অভ্যন্তরীণ বিমান চলাচল। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্র প্রদেশে এ পরিসেবা চালু হবে আরও কিছুদিন পর।

করোনার সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল ভারত। বেশকিছু নতুন নিয়ম নিয়ে অবশেষে ২৫ মে থেকে ফের চালু হচ্ছে এসব ফ্লাইট। রোববার স্থানীয় বিমান সংস্থা ও রাজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদ্বীপ পুরী টুইটারে জানান, অনেক চেষ্টার পর বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে রাজ্যগুলো। সোমবার থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম।

বিমান চলাচল চালু করায় মূলত আপত্তি ছিল ভারতে করোনা সংক্রমণের হটস্পট মহারাষ্ট্র, আম্ফান-বিধ্বস্ত পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের। তবে পশ্চিমবঙ্গে আগামী ২৮ মে থেকে বিমান চলাচল করবে কলকাতা ও বাগডোগরা থেকে।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button