বিশ্ববাংলা
ফিনল্যান্ডে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি

ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের ঈদ কেটেছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। দেশটিতে এবছর কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
ঘরেই নামাজ আদায় করেছেন প্রবাসীরা। অন্যান্য বছর সদলবলে পার্কে, সমুদ্রতটে বেড়াতে যাওয়া হলেও এবার ঈদ কাটছে ঘরেই। কোলাকুলি আর হ্যাণ্ডশেকের পরিবর্তে এবার শুভেচ্ছা বিনিময় চলছে অনলাইনে। করোনাভাইরাসের ভয়ে কোনঠাসা হয়ে পড়া প্রবাসীরা শুধু নিজেদের জীবন নিয়েই চিন্তা করছেন না, দেশে থাকা পরিবার পরিজনের জন্যও তাদের দুশ্চিন্তার অন্ত নেই। অনেকেই দেশে টাকা পাঠাতে না পারায় অনুশোচনায় ভুগছেন।
বাংলাদেশে করোনায় মৃত্যুহার বেড়ে যাওয়ায়, তারাও স্বজনদের নিয়ে চিন্তিত। এমতাবস্থায় ফিনল্যাণ্ড প্রবাসীদের ঈদ কেটেছে নিরানন্দে।



