
গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ২১ জন। নতুন মারা যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে মঙ্গলবার (২৬ মে) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের নমুনাসহ এই সময়ের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭টি নমুনা। এই নিয়ে দেশে মোট ৩৬ হাজার ৭৫১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে।
এর আগে ঈদের দিন দেশে করোনা ভাইরাস শনাক্ত হয় ১ হাজার ৯৭৫ জনের শরীরে। এছাড়া এদিন মারা যান ২৮ জন।
অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন প্রায় ৫৬ লাখ। এছাড়া এতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৮ হাজার ৮৯১ জন।
এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছে পৌঁছেছে। এছাড়া দেশটিতে মারা গেছেন চার সহস্রাধিক মানুষ।



