বিশ্ববাংলা

স্পেনে করোনায় প্রথম বাংলাদেশি নারীর মৃত্যু

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশি এক নারী মারা গেছেন। গত শনিবার কাতালোনিয়ার লেইডার আরনাউ দে ভিলানাভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সৈয়দা জামিলা খাতুন নামক ঐ নারীর বাড়ি, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

এ নিয়ে স্পেনে এ পর্যন্ত ৪ বাংলাদেশি মারা গেলেন। মৃতের পরিবার জানায়, তিনি ১৭ দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন থাকার পর, গত শনিবার মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

জামিলা খাতুনের ছেলে সৈয়দ গোলাম মোস্তফা জানান, দেশটিতে জরুরী অবস্থা জারি থাকায়, এখন লাশ দেশে পাঠানো সম্ভব নয়, তাই স্থানীয়ভাবেই তাকে কবর দেয়া হবে।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী, স্টেট অফ অ্যালার্ট শিথিল করার ৪ ধাপের পরিকল্পনা বাস্তবায়িত হলে, আগামী জুন মাসের শেষের দিকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে স্পেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button