বিশ্ববাংলা

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে স্পেন প্রবাসীরা

স্পেনে করোনাকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে প্রবাসীরা। গত বুধবার স্পেনে মাত্র একজন করোনায় মারা গেছেন। বিশ্বের যে কয়টি দেশ সর্বাধিক করোনা আক্রান্ত হয়েছে স্পেন তার মধ্যে অন্যতম।

সম্প্রতি দেশটিতে মৃত্যূহার কমে আসায় আঞ্চলিক চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৭ জুন থেকে তুলে নেয়া হবে ভ্রমণ নিষেধাজ্ঞা।

এছাড়া করোনায় সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে ইউরোপিয়ান ইউনিয়ন স্পেনকে ১৪ হাজার কোটি ইউরো আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে। এদিকে, দেশটিতে করোনায় মৃতদের স্মরণে গত বুধবার থেকে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

কবির আল মাহমুদ, মাদ্রিদ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button