বিশ্ববাংলা

ফ্রান্সে লকডাউন শিথিল করায় প্রবাসীদের ঈদ পূণর্মিলনী ও পিঠা উৎসব

ফ্রান্সে লকডাউন শিথিল করার আনন্দে মানুষ মানুষের জন্য নামে একটি সংগঠনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঈদ পূণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ জানিয়েছেন, প্রবাসীরা।

দেশটির সরকার সম্প্রতি লকডাউন শিথিল করায় দীর্ঘদিনের গৃহবন্দী জীবনের একঘেয়েমি এড়াতে সংগঠনটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। ফ্রান্সে এবার ঈদে লকডাউন জারি থাকায়, মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া হয়নি কারো।

এসময় উপস্থিত ছিলেন, অল ইউরো‌পিয়ান বাংলা‌দেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ সি‌লেট বিভাগ সমাজ কল্যান স‌মি‌তির সাধারন সম্পাদক, সুব্রত শুভ, বাংলা‌দেশ ইয়ুথ ক্লাব ফ্রা‌ন্সের সাধারন সম্পাদক এটিএম রেজা, সি‌লেট শাহজালাল স্পো‌টিং ক্লাব ফ্রা‌ন্সের সভাপ‌তি ফয়ছল উদ্দিন, স্বর‌লি‌পি শিল্পী‌গোষ্ঠী ফ্রা‌ন্সের সভাপ‌তি এমদাদুল হক স্বপন,  ফ্রান্স আওয়ামী লী‌গের আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরীসহ, আরো অনেকে।

রাসেল আহমেদ,  ফ্রান্স প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button