বিশ্ববাংলা
ওমানে সীমিত আকারে পাসপোর্ট সেবা চালুর সিদ্ধান্ত

ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সীমিত আকারে পাসপোর্ট সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ মে থেকে দূতাবাস এই সেবা দেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সেবা দেয়া হবে।
সেবা নিতে আসা নাগরিকদের কিছু শর্ত মেনে, এই সেবা নিতে হবে। শর্তগুলো হচ্ছে রয়েল ওমান পুলিশ নির্দেশিত সকল বিধিনিষেধ মেনে চলতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দূতাবাসের সাথে যোগাযোগ করে, অ্যাপয়েন্টমেন্ট বা দেখা করার অনুমতি নিয়ে, তারপর দূতাবাসে যেতে হবে।
করোনা সংক্রমণ এড়াতে সব ধরনের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ মাস্ক, হ্যাণ্ড গ্লাভস ইত্যাদি পরে দূতাবাসে আসতে হবে। এছাড়া প্রবাসীদের কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে, দূতাবাসের নম্বরে ফোন করে জেনে নিতে অনুরোধ করা হয়েছে।



