
দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৬৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮ জন। এছাড়া ৯ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।
শনিবার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন আমরা ১২ সপ্তাহ পার করলাম। এখন ৫০টি ল্যাবে দেশ করোনা ভাইরাসের পরীক্ষা চলছে।
অন্যদিকে বিশ্বে ৬০ লাখ ৪৫ হাজার ৩২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৬৭ হাজার ১১১ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ লাখ ৭০ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৭ হাজার ৫৯০ জনের মধ্যে ৫৩ হাজার ৭৫৪ জনের অবস্থা গুরুতর।



