বাংলাদেশ

স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হচ্ছে আগামী পহেলা জুন থেকে। আর সে কারণে, চলছে জোর প্রস্তুতি। তবে সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি শতভাগ মেনে, পরিবহন চালানোটা সহজ হবে না, বলছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

এদিকে, স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদ আর সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩১মে, তাই জীবিকার তাগিতে রাজধানীতে ফিরতে শুরু করে হাজার হাজার মানুষ। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও তা মানছে না বেশিরভাগই।

ছোট যানবাহনে গাড়িতে গাদাগাদি করেই ফিরছেন শহর অভিমুখে। স্বাস্থ্যবিধি না মানার পেছেনে কোন যাত্রীর রয়েছে নানা অজুহাত। বিভিন্ন সড়কে সেতু কর্তৃপক্ষ বলছে, কোন পরিবহনেই নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে মানা হচ্ছে না।

এরমধ্যেই, জীবিকা ও দেশের অর্থনীতি চালু রাখার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনেই সোমবার থেকে সারাদেশে চালু হচ্ছে গণপরিবহন। তাই শেষ মুহূর্তে যানবাহন ঝালিয়ে নিচ্ছেন শ্রমিকরা। তবে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে পরিবহন চালানো কঠিন হবে, বলে মনে করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। এ পরিস্থিতিতে, পরিবহন চলাচল নিয়ে সংশয় দেখা দিতে পারে।

বাংলা টিভি/বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button