বাংলাদেশ

আজও রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভীড়

বিভিন্ন রুটে আজও রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভীড়। কাজের টানে করোনা সংক্রমণের মধ্যেই ঝুঁকি নিয়ে ফিরছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমজীবি মানুষেরা। এ সুযোগে ব্যক্তিগত যানবাহন চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

পাটুরিয়া-দৌলতদিয়ায় মানুষের উপচে পড়া ভীড়। ফেরিতে করে স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার মানুষ পদ্মা পাড়ি দেন। মরণব্যাধি কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগ এবং অতিরিক্ত ভাড়া দিয়েই কর্মস্থল যাত্রা করেন তারা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ১৬ টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। যানবাহনের চাপ অনুযায়ী ফেরির সংখ্যা বাড়ানো ও কমানো হচ্ছে।

এদিকে, ভোর থেকেই দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ, বিভিন্ন যানবাহনে যাত্রীরা শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে আসছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button